একজন পুলিশ অফিসার যদি মনে করেন যে, কোন সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন তাহা হইলে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে নির্দেশ জারি করিবার জন্য তিনি যথাযথ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিবেন। উহা নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা পুলিশ অফিসারের নাই। ভাষ্য জনসমাবেশ এবং শোভাযাত্রা কখন নিষিদ্ধ ঘোষণা করা হইবেঃ পুলিশ অফিসার যদি মনে করেন যে, কোন জনসমাবেশ বা শোভাযাত্রা জননিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ ঘোষণা করা দরকার, তাহা হইলে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞামুলক নির্দেশ জারির জন্য তিনি ম্যাজিস্ট্রেটকে বলিবেন। উক্ত নিষেধাজ্ঞামূলক আদেশ জারির ক্ষমতা কোন পুলিশ অফিসারের নাই। 134. If a Police…