(ক) ১৩৫, ১৩৭ ও ১৩৮ প্রবিধানে সুপারিন্টেন্ডেন্ট’ শব্দ দ্বারা অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট এবং একই প্রবিধানের (খ) ও (গ) অনুচ্ছেদ সাপেক্ষে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা একজন ইন্সপেক্টরকে বুঝিতে হইবে। (খ) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০ ও ৩০-ক ধারার অধীনে একটি জেলায় নিযুক্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জেলা সুপারিন্টেন্ডেন্টের যাবতীয় দায়িত্ব পালন করবেন। (গ) মহকুমায় বা সার্কেলে ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত প্রত্যেক সার্কেল ইন্সপেক্টর পুলিশ আইনের ৩০ ধারার উপধারা (৩) ও (৪)-এর অধীনে তাহার নির্ধারিত এলাকায় একজন জেলা সুপারিন্টেন্ডেন্টের যাবতীয় দায়িত্ব পালন করিবেন। তবে শর্ত থাকে যে, সম্ভব হওয়ামাত্র তিনি…