জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০, ৩০-ক, ৩১ ও ৩২ ধারায় লিপিবদ্ধ আছে। ভাষ্য নিয়ন্ত্রণের সাধারণ ক্ষমতাঃ পুলিশ প্রবিধানের ১৩১ প্রবিধানে বাদ্যবাজনা নিয়ন্ত্রণ ব্যতীতও জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশকে ক্ষমতা দেওয়া হইয়াছে। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০ ধারায় জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণ এবং উহার লাইসেন্স প্রদানের বিষয় আলোচিত হইয়াছে। ৩০-ক ধারায় লাইসেন্সে বর্ণিত শর্তাবলী লংঘন করিয়া জনসমাবেশ ও শোভাযাত্রা বাহির হইয়া থাকিলে তাহা নিয়ন্ত্রণে পুলিশকে প্রদত্ত ক্ষমতা আলোচিত হইয়াছে। ৩১ ধারায় রাজপথে ও অন্যত্র শান্তি-শৃংখলা অক্ষুন্ন…