জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এতদ্বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যেকোন পুলিশ অফিসার ১৯১৯ সালের বিষ আইনের অধীনে লাইসেন্সপ্রাপ্ত যেকোন দোকানে, যেখানে বিক্রয়ের জন্য বিষ রাখা হয়, তল্লাশি চালাইতে এবং মাওজুদ বিষের পরিমাণের সহিত হিসাবের খাতা মিলাইয়া দেখিতে পারিবেন । অনুরূপ তল্লাশির ফলাফল দোকানের রেজিস্টারে এবং অফিসারের মফস্বল ডায়েরীতে অথবা ব্যক্তিগত ডায়েরীতে লিপিবদ্ধ করিতে হইবে । লাইসেন্সের অধীন কোন শর্ত গুরুতরভাবে লংঘিত হইয়া থাকিলে তাহা অনতিবিলম্বে সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিতে হইবে। ভাষ্য বিষ বিক্রয়ের দোকান পরিদর্শনঃ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হইলে পুলিশ অফিসারগণ ১৯১৯ সালের বিষ…