(ক) প্রশাসনের স্থানীয় কর্তা হিসাবে কমিশনার পুলিশ-সংক্রান্ত বিষয়ে জেলা ম্যাজিষ্ট্রেটের কর্মব্যবস্থার উপর তদারকি ও নিয়ন্ত্রণ পরিচালনা করিবেন। (খ) কমিশনারের নিকট হইতে সরাসরিভাবে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরোক্ষভাবে প্রাপ্ত যেকোন নির্দেশ সুপারিন্টেন্ডেন্ট ত্বরিৎ কার্যকরী করিবেন। তবে অস্বাভাবিক ধরনের কোন নির্দেশপ্রাপ্ত হইলে সুপারিন্টেন্ডেন্ট তাহা সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে রিপোর্ট করিবেন। ভাষ্য কমিশনারের অবস্থানঃ কমিশনার হইতেছেন প্রশাসনের স্থানীয় প্রধান। তিনি পুলিশ-সংক্রান্ত বিষয়ে জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক গৃহীত ব্যবস্থা তদারক ও…