(ক) প্রবিধান মোতাবেক ফরম, স্টেশনারী ও সার্ভিস স্ট্যাম্প একটি নির্দিষ্ট দিনে ইস্যু করিতে হইবে। মাসে একজন অথবা সুবিধামত সময়ান্তরে এবং অফিস প্রধান স্থায়ী আদেশের মাধ্যমে অধঃস্তন অফিস কর্তৃক রিকুইজিশন দাখিলের পদ্ধতি ঠিক করিয়া দিবেন। কোর্ট অফিসের জন্য প্রয়োজনীয় স্টেশনারী ও পুলিশ ফরম সুপারের অফিস হইতে সরবরাহ করা হইবে, হাইকোর্ট ও অন্যান্য ফরম এবং সার্ভিস স্ট্যাম্প ম্যাজিস্ট্রেটের অফিসের মাধ্যমে পাওয়া যাইবে। কিন্তু সুপারিন্টেন্ডেন্ট বেয়ারিং খামের খরচ বহন করিবেন। (খ) ভারপ্রাপ্ত কেরানী ১২৮৪, ১২৮৮ ও ১২৮৯ প্রবিধানে নির্ধারিত্ রেজিস্টারে সকল ইস্যু এন্ট্রি করিবেন। প্রত্যেক মাসের শেষে হেডক্লার্ক…