(ক) আবগারি, অফিস ও অনুরূপ আইনের অধীনে অপরাধ দমনের কার্যে সকল শ্রেণীর পুলিশ আবগারি বিভাগের অফিসার ও কর্মচারীদের সহিত সকল প্রকার সহযোগিতা করবেন। এই প্রবিধানের উদ্দেশ্যে ডকুমেন্ট ও রেকর্ডপত্র পরীক্ষার সুযোগ দান এবং চৌকিদারী প্যারেডে ও পুলিশ অফিসারগণের সহযোগিতা সম্মেলনে ও সভায় যোগদান করা সহযোগিতার অন্তর্ভুক্ত হইবে। (খ) পুলিশ কর্তৃক ১৯০৯ সালের আবগারি আইনের অধীনে তল্লাশি, গ্রেফতার ও দ্রব্য আটক-সংক্রান্ত প্ৰাথমিক রিপোটের কপি সংশ্লিষ্ট এলাকার আবগারি কালেক্টর বা আবগারি অফিসারের নিকট পাঠাইতে হইবে। অনুরূপ প্রাথমিক রিপোটের ফরম আবগারি বিভাগ হইতে সংগ্রহ করা যাইতে পারে । ভাষ্য পুলিশ বাহিনী আবগারি বিভাগের…