(ক) একাউন্ট্যান্ট ৪২ নং বিপি ফরমে একটি রেজিস্টার রাখিবেন। ইহাতে ট্রেজারী হইতে প্রাপ্ত সার্ভিস স্ট্যাম্প এবং সুপার অফিস ও বিন্নি থানা, অফিস ইত্যাদিতে তাহা ইস্যুর হিসাব থাকিবে। (খ) ইস্যুকৃত স্ট্যাম্পের জন্য ৫০নং বিপি ফরমে একটি আলাদা পে-চেক বুক রাখিতে হইবে। পে-চেকগুলি ডুপ্লিকেটে তৈয়ার করিতে হইবে এবং স্ট্যাম্পগুলিকে (ডাকে হইলে রেজিস্টার্ড খামে) পে-চেকের একটি ডুপ্লিকেট কপিসহ পাঠাইতে হইবে। গ্রহণকারী অফিসার সাধারণভাবে পূরণ করিয়া গৃহীত চেক ফেরত পাঠাইবেন। পরীক্ষা করিবার সুবিধার্থে পে-চেকের নং ও তারিখ স্ট্যাম্প, রেজিস্টারে উল্লেখ করিতে হইবে। (গ) স্ট্যাম্প হিসাব এবং সুপার অফিসের ইস্যু রেজিস্টার…