(ক) প্রত্যেক ইন্ডেন্টিং অফিসে ভারপ্রাপ্ত কেরানী ৪০২ নং বিপি ফরমে স্টেশনারী দ্রব্যের রিসিট ইস্যুর হিসাব রাখবেন। (খ) স্টেশনারী রিসিট ও ইস্যু করিবার সময় গ্রহীতা ও ইস্যুকারী উপযুক্ত কলামে তাহাদের স্বাক্ষর দিবেন। একই সময়ে ইষ্যকারী শূন্য কলামগুলি কাটিয়া দিবেন। যেইক্ষেত্রে গ্রহীতার স্বাক্ষর নেওয়া সম্ভব হয় না, সেইক্ষেত্রে পরিবর্তে রসিদ নেওয়া। উচিত এবং আলাদাভাবে ফাইলবদ্ধ করা উচিত। স্টেশনারী জমা ও বিতরণের মালিক হিসাব-নিকাশ রাখিতে হইবে। (গ) একজন গেজেটেড অফিসার ৬ মাস অন্তর স্টেশনারীর স্টক পরীক্ষা করিবেন এবং কোন ত্রুটি ধরা পড়িলে সেই সম্পর্কে মন্তব্যসহ একটি সার্টিফিকেট অফিস প্রধানের নিকট দাখিল…