(ক)আইজি’র অনুমোদন পাইবার পর ঢাকায় সেন্ট্রাল স্টেশনারী অফিস হইতে টাইপরাইটার ও ডুপ্লিকেটর সংগ্রহ করিতে হইবে। (খ)মেশিন যদি স্থায়ীভাবে মেরামত না করা যায় তাহা হইলে মেরামতের জন্য ডেপুটি কন্ট্রোলার অব স্টেশনারীর নিকট পাঠাইতে হইবে। অফিস প্রধান ব্যবহার অনুপযোগী সকল টাইপরাইটার সংশ্লিষ্ট কোম্পানীর স্থানীয় প্রতিনিধির দ্বারা রীতিমাফিক পরীক্ষার পর সরাইয়া ফেলা অথবা বিক্রয় করিবার প্রয়োজনীয় ব্যবস্থা লইবেন। (গ) সরবরাহকারী ফার্ম পুরাতনের পরিবর্তে একটি নূতন টাইপরাইটার দিয়া পুরাতনটিকে যদি নূতনের দামের আংশিক পরিশোধ হিসাবে গণ্য করিতে ইচ্ছুক হয়, তাহা করা যায় যদি পুরাতন মেশিনের যেই দাম ধরা হয়, সেই দাম…