(ক) ইভেন্ট পাইয়া ইন্ডেন্টিং অফিসারের নিকট রক্ষিত বাৰ্ষিক বুক এলটমেন্ট উল্লেখপূর্বক প্রেস এণ্ড ফরমস ডিপার্টমেন্ট মানসম্মত মান-বহির্ভূত ফরম সরবরাহ করে।ফরমের ইভেন্ট দাখিল,জমা রাখা ও হেফাজতের ক্ষেত্রে ইন্ডেন্টিং অফিসারগণ যথাসম্ভব ফরম ম্যানুয়্যালের প্রবিধানসমূহ মানিয়া চলিবেন। (খ) আর্মি ফরমের ইন্ডেন্ট সরাসরি গভর্ণমেন্ট ফরম স্টোরস-এর সেকেন্ড ডেপুটি কন্ট্রোলারের নিকট পাঠাইতে হইবে। এই ফরমের খরচ এই খাতে সমন্বিত করিতে হইবে,“৫৬ স্টেশনারী ও প্রিন্টিং অন্যান্য সরকার কর্তক কাজের ছাপা খরচ পুলিশ বিভাগে আর্মি ফরম সরবরাহের খরচ”এই খাতের প্রয়োজনীয় মঞ্জুরীর এস্টিমেট ইন্ডেটিং অফিসার প্রতি বৎসর ১৫ই…