(ক) অফিস প্রধানগণ দুই ভাগে একটি স্টক বুক রাখিবেন। প্রথম অংশে (১১৪৮ নং বিপি ফরম) সরকারী মালিকানাধীন সকল দ্রব্য (স্টেশনারী, ফরম, সার্ভিস স্ট্যাম্প,অস্ত্র, গোলাবারুদ এবং যেই সকল দ্রব্য রিজার্ভ অফিস স্টক বুকে ও ক্লদিং রেজিস্টারে তোলা হইয়াছে,সেইগুলি ব্যতীত এন্ট্রি করিতে হইবে। (খ)দ্বিতীয় অংশে (যাহা হস্তলিখিত বহিতে রাখিতে হইবে) প্রত্যেক অফিস,থানা,ফাড়ি ইত্যাদিতে সরবরাহকৃত দ্রব্য এন্ট্রি করিতে হইবে। নির্ধারিত স্কেলের সীমা অতিক্রম এবং সেই সঙ্গে সুপারের অনুমোদন এই অংশে রেকর্ড করিতে হইবে। দ্রব্যসমূহের ক্রমিক নং যুক্ত তালিকার একটি কপি সুপারের স্বাক্ষর দ্বারা অনুমোদিত করিয়া অফিস ফাঁড়ি ইত্যাদিতে…