৬৪ পরিশিষ্টে বিভিন্ন অফিসে সরবরাহ করা যাইবে এমন আসবাবপত্র ও স্টোরের ফেল দেখানো হইয়াছে, অবশ্য তহবিল সংস্থাপনের শর্তসাপেক্ষে অফিসগুলি হইতেছেঃ (১) থানা ও ফাঁড়িসমূহ (অস্থায়ী ফাড়িসহ)। (২) থানা ও ফাঁড়ির সংযুক্ত ইন্সপেকশন রুম। (৩) কোর্ট অফিস। (৪) ইন্সপেক্টরের অফিস। (৫) ট্রেজারী এবং সাব-ট্রেজারি গার্ড। এই সকল স্কেল অনুসরণ করা উচিত এবং আইজি’র অনুমোদন ব্যতীত ইহা কোনভাবেই অতিক্রম করা যাইবে না,যদি কোন বিশেষ অফিস অথবা থানা অথবা অধঃস্তন ফাড়িতে অন্যান্য স্থানের স্কেল হ্রাস করিয়া পরিশিষ্টে বর্ণিত সংখ্যার অতিরিক্ত দ্রব্য সরবরাহ করিবার প্রয়োজন হয়,তবে তার কারণ স্টক বুকের দ্বিতীয় খণ্ডে রেকর্ড করিতে…