ইউনিয়ন বোর্ডসমূহ ১৯১৯ সালের ভিলেজ সেলফ-গভর্ণমেন্ট এ্যাক্ট-এর আওতায় ইউনিয়নের অন্তর্গত ভবনসমূহের মালিক অথবা দখলকারী ব্যক্তিদের উপর অ্যাক্টে বর্ণিত বিধি মোতাবেক বার্ষিক করারোপ করিবার ক্ষমতা রাখেন। যদি একজন পুলিশ অফিসারের তাহার দায়িত্ব পালনের জন্য কোন ভবনের দরকার হয় (অর্থাৎ থানার সহিত সংশ্লিষ্ট অফিসার) তাহা হইলে সরকার এইরূপ ভবনের মালিক ও দখলকারী বলিয়া গণ্য হইবেন এবং ইউনিয়ন রেটস পরিরোধ করিবেন। অন্যান্য ক্ষেত্রে পুলিশ অফিসার সরকারী ভবনে অবস্থান করিলে তিনিই উক্ত ভবনের দখলকারী বলিয়া গণ্য হইবেন। যদি তিনি ভবনটিতে বিনা ভাড়ায় থাকেন, সেইক্ষেত্রে এই ব্যবস্থাকে ১৯১৯ সালের ভিলেজ সেলফ-গভর্ণমেন্ট…