(ক)বৈদ্যুতিক কারণে অথবা বৈদ্যুতিক সন্দেহে ভবনে অগ্নিকাণ্ড হইলে প্রয়োজনীয় পূর্ব-সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে তাহাকে পুনরাবৃত্তি এড়াইবার লক্ষ্যে বৈদ্যুতিক তার আগাগোড়া পরীক্ষার জন্য নিম্নোক্ত পদ্ধতিতে অবিলম্বে রিপোর্ট করা উচিত । (১) অবিলম্বে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সরাসরি খবর দেওয়া উচিত এবং নির্বাহী প্রকৌশলী কর্তৃক একজন দায়িত্বশীল অফিসার মারফত পরীক্ষা না করাননা পর্যন্ত, আগুন নেভানোর প্রয়োজন ব্যতীত,বৈদ্যুতিক সাজ-সরঞ্জামে হস্তক্ষেপ করা উচিত হবে না। (২) সম্ভব হইলে টেলিফোনে নির্বাহী প্রকৌশলীর অফিস অথবা বাসায় খবর দিতে হইবে,টেলিফোনে যোগাযোগ করা সম্ভব না হইলে জরুরী চিঠি…