(ক) মহকুমা পুলিশ অফিসার ও সার্কেল ইন্সপেক্টরগণ (রেলওয়ে পুলিশ ব্যতীত) ১৯৩৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত সরকারী নির্দেশ নং- ৪২০-৪৬ পিএল। অনুসারে মহকুমা ম্যাজিস্ট্রেটগণের দ্বারা আহত ত্রৈমাসিক সভায় যোগ দিবেন। যে সকল এলাকায় অপরাধজনক কাজের মাত্রা বেশি এবং অসৎ চরিত্রের লোকেরা যেই সকল এলাকায় বেশি বাস করে, যেখানে ইউনিয়ন পরিষদের ও গ্রাম পুলিশের অধিকতর মনোযোগ আকর্ষণ করা দরকার, সেই সকল পল্লী পুলিশের জন্য অর্থ ও হাতিয়ারের যোগান দিতে কোন মতে ব্যর্থতা দেখা দিয়া থাকিলে সেই বিষয় সম্পর্কে তাহারা সভায় আলোচনা করিবেন । ইহা ব্যতীত ফৌজদারী কাৰ্যবিধির ১১০ ধারার অধীনে কোন মামলার ব্যাপারে এবং পুলিশ ও…