নূতন ভবনসমূহের একটি রেজিস্টার ২৪২নং বিপি ফরমে প্রত্যেক সুপারের অফিসে রাখিতে হইবে, প্রত্যেক প্রকল্পের জন্য অর্ধপৃষ্ঠা বরাদ্দ করিতে হইবে। এই রেজিস্টারে প্রত্যেক প্রকল্পের জন্য অনুমোদিত মঞ্জুরীর খরচ সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত বিবরণ থাকিবে। 1269. A register of new buildings in B. P. Form No. 242 shall be kept in each Superintendent’s office, a half page being assigned to each project. This register shall show all necessary details regarding the expenditure of the grant sanctioned for each project.