সুপারগণ বিভাগীয় ভবন নির্মাণের অগ্রগতি দেখাইয়া ২৪০ নং বিপি ফরমে মাসিক রিপোর্ট রেঞ্জ ডিআইজি’র নিকট দাখিল করিবেন এবং এইরূপ কাজ সমাপ্তি অথবা কোন বর্তমান ভবনের ব্যাপক মেরামত কাজ সমাপ্তির রিপোর্ট ২৪১ নং বিপি ফরমে দাখিল করিতে হইবে। সমাপ্তি রিপোর্ট দাখিলের পূর্বে সুপির ভবনটি পরিদর্শন করিবেন। কিন্তু তাহা সুবিধাজনকভাবে করিতে না পারিলে ভবন পরিদর্শন এবং সমাপ্তি রিপোর্ট স্বাক্ষরের দায়িত্ব এডিশনাল সুপার অথবা এ্যাসিস্ট্যান্ট সুপার অথবা ডেপুটি সুপারিন্টেন্ডেন্টকে অর্পণ করা যাইতে পারে এবং ছোট কাজের ক্ষেত্রে একজন ইন্সপেক্টরকে এই শর্ত সাপেক্ষে যে,সুপার তাহাতে প্রতিস্বাক্ষর করিবেন এবং তাহার বার্ষিক…