(ক) সুপার পুলিশ ভবনের নূতন কাজ অথবা মেরামতের জন্য নিজস্ব বিভাগীয় এজেন্সী অথবা কন্ট্রাক্টর নিয়োগ করিতে পারেন। কন্ট্রাক্টরদেরকে সতর্কতার সহিত কাজে লাগাইতে হইবে। কন্ট্রাক্টরদের কাজে লাগাইবার সিদ্ধান্ত লওয়া হইলে সবচাইতে অনূকুল শর্তাদি লাভের উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক ব্যয় বরাদ্দ তলব করিতে হইবে এবং সেইগুলি নির্বাহী প্রকৌশলী ও জেলা বোর্ড হইতে প্রাপ্ত প্রচলিত হারের তালিকার সহিত মিলাইয়া লওয়া উচিত। জিনিসপত্র সরবরাহের কন্ট্রাক্টর সংক্রান্ত ফাইনান্সিয়াল রুলস-এর ৪০-ক প্রবিধানে বর্ণিত নির্দেশাবলী পুলিশ ভবন সংক্রান্ত কন্ট্রাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। (খ)যখন একজন কন্ট্রাক্টরকে নিয়োগ করা হয়,তখন একটি…