যোগাযোগ ও পূর্ত বিভাগের অধীন কোন জমিতে বিভাগীয় ভিত্তিতে ভবন নির্মাণের প্রস্তাব সুপার নির্বাহী প্রকৌশলীর সহিত পরামর্শ করিয়া ডিআইজি’র নিকট দাখিল করিবেন। ইহার সহিত জমিটির উপর বর্তমান ভবন এবং প্রস্তাবিত ভবনের অবস্থান চিহ্নিত করিয়া বিশদ বিবরণ ও ৪ কপিতে একটি ব্লক পরিকল্পনা থাকিতে হইবে। সুপার পরিকল্পনা প্রতিস্বাক্ষর করিবেন। ডিআইজি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পরামর্শ লইয়া প্রস্তাবটি আইজি’র নিকট পেশ করিবেন। ইহাতে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অনুমোদনের নিদর্শন হিসাবে তাহার প্রতিস্বাক্ষর থাকিবে। অতঃপর আইজি সরকারের যোগাযোগ ও পূর্ত বিভাগের অনুমোদন লইবেন। 1264. Proposals for the construction departmentally of…