(ক) জমি হুকুম দখল ম্যানুয়্যালের দ্বিতীয় অধ্যায়ের ১২১৯-ক প্যারাগ্রাফে জনস্বার্থে হুকুম দখলের জন্য জমি নির্বাচনের পদ্ধতি এবং বিবেচ্য বিষয় বর্ণিত হইয়াছে। (খ) যখন কোন সুপারিন্টেন্ডেন্ট স্থান নির্বাচন করেন তিনি জমির জরিপ ও সেটেলমেন্ট হইয়া থাকিলে পুট নং সহ ইহার ধরন সাধারণভাবে উল্লেখ করিয়া কালেক্টরের নিকট স্মারক প্রেরণ করিবেন। ইহাতে জমিখানি পতিত, কৃষি অথবা আবাসিক কিনা, ইহার উপর স্থাপিত ভবন এবং গাছ ইত্যাদির সংখ্যা ও বৈশিষ্ট্য এবং ইহার সীমানারও বিবরণ দিতে হইবে। একটি দরখাস্তে যে উদ্দেশ্যে জমি প্রয়োজন তাহা স্পষ্টভাবে উল্লেখ করিয়া কালেক্টরকে ল্যাণ্ড একুইজিশন অ্যাক্ট-এর ৪ ধারা মোতাবেক বিজ্ঞপ্তি…