(ক) সাধারণ ধরনের ভবন ব্যতীত অন্যান্য বিভাগীয় ভবন জেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে নির্মাণ করা যাইতে পারে। অবশ্য সাধারণ ভবনের ক্ষেত্রে সর্বদা তাহার পরামর্শ লওয়া যাইতে পারে। জেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে কোন ভবন নির্মাণের প্রস্তাব করা হইলে আইজি ও ডিআইজি’র মঞ্জুরীর পূর্বে পরিকল্পনা ও এস্টিমেটে জেলা প্রকৌশলীর উক্ত স্থান পরিদর্শনের পর তৎকর্তৃক অনুমোদিত হইতে হইবে। পরিকল্পনা ও এস্টিমেট জেলা প্রকৌশলী কর্তৃক কোন ছোটখাট পরিবর্তন বাঞ্ছনীয় নহে। এবং সাধারণ নিয়মানুযায়ী তিনি পুরাটাই গ্রহণ করিয়া থাকেন। স্থানের অবস্থানগত বৈশিষ্ট্যের দরুন কোন সংশোধনের প্রয়োজন আছে কিনা তাহাকে কেবল ইহাই পরীক্ষা করিতে হইবে।…