(ক) জেলা বাজেটে কন্ট্রাক্ট কন্টিজেন্সি খাতে বার্ষিক সাধারণ মেরামতের জন্য প্রতি থানা ২৫০ টাকা, প্রতি ফাড়ি ১০০ টাকা এবং প্রতি রিজার্ভ লাইন ৩৫০ টাকা হারে নির্ধারণ করা হইয়াছে। এই মঞ্জুরী প্রত্যেক শ্রেণীর ভবনের জন্য একটি নির্দিষ্ট অংকের ভিত্তিতে হিসাব করা হইয়াছে কিন্তু প্রত্যেক ভবনের জন্য ঠিক এই পরিমাণ খরচ করার প্রয়োজন নাই। ভবনসমূহ এক বৎসরের অধিক এবং আরেক বৎসরের সামান্য অংশ পর্যন্ত সর্বোত্তম মেরামতি অবস্থায় রাখিবার জন্য নির্ধারিত অংক বন্টন করিতে হইবে। পরবর্তী মঞ্জুরীর জন্য আর অনুমোদনের প্রয়োজন নাই। সকল ক্ষেত্রে মেরামতের স্পষ্ট বিশদ বিবরণ ও এস্টিমেট তৈয়ার করিতে হইবে এবং এই মেরামতের জন্য…