(ক) সম্মেলন ও সহযোগিতা সভায় উপস্থিত অফিসারগণের মধ্যে যিনি সিনিয়র তিনিই সভাপতিত্ব করিবেন। (খ) সভাপতির নির্দেশক্রমে সম্মেলনের ও সভার কার্যবিবরণী এমনভাবে লিপিবদ্ধ করিতে হইবে যাহাতে সাধারণ স্বার্থ-সংক্রান্ত বিষয়গুলি স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় হইতে পৃথকভাবে স্থান পায়। (গ) সাধারণ স্বার্থ-সংক্রান্ত বিষয়ের সারমর্ম সম্মেলনে বা সভায় যোগদানকারী সকল অফিসারের নিকট এবং স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সারমর্ম সংশ্লিষ্ট অফিসারগণের নিকট পাঠাইতে হইবে। (ঘ) ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমোদনক্রমে আহত বিশেষ সভার কার্যবিবরণীর কপি উক্ত অফিসারের নিকট পাঠাইতে হইবে এবং মহকুমা পুলিশ অফিসার অথবা একজন…