(ক) শ্রেণীবিভাগঃ বিভাগীয় ভবন প্রকল্প (মেরামতসহ) নিম্নোক্ত ক্যাটেগরিতে বিভক্তঃ (১) পূর্ত-মৌলিক। (২) পূর্ত-মেরামত। (৩) ছোটখাট নির্মাণ কাজ। (৪) ছোটখাট মেরামত কাজ। (খ) সংজ্ঞাঃ ১। নির্মাণঃ যেই কাজে একটি ভবনের আকার পরিবর্তিত হয় অথবা সম্পূর্ণভাবে নূতন রূপ নেয়,সেইগুলি “নির্মাণ শ্রেণীভুক্ত হইবে। ইহার মধ্যে (১) সকল নূতন নির্মাণ কাজ,তাহা নূতন ভবন নির্মাণ অথবা বর্তমান ভবন সংযোজন ও পরিবর্তন অথবা পুনর্বিন্যাস যাহাই হউক ;এবং (২) নূতন ক্রয় করিবার অথবা পূর্বে পরিত্যক্ত ভবন করিবার জন্য তাহাতে ব্যবহারোপযোগী সংযোজন,পরিবর্তন,পুনর্বিন্যাস ইত্যাদি অথবা সকল রকম মেরামত কাজ অন্তর্ভুক্ত। আড়াই হাজার টাকার বেশি…