(ক) ফাইনান্সিয়াল রুলস-এর ২৮১ প্রবিধান অনুসারে স্থায়ী অথবা অস্থায়ী পদাধিকারী ব্যক্তির জন্য সরকার কর্তৃক নির্মিত, ক্রীত অথবা ইজারাকৃত বাড়ির নির্ধারিত ভাড়া তাহার নিযুক্তির মেয়াদকালে পরিশোধের ব্যাপারে তিনিই দায়ী থাকিবেন। (খ) যখন এইরূপ কোন অফিসার বাড়ি খালি করেন, তিনি সুপারকে এই বিষয়ে রিপাের্ট করিবেন এবং সুপার বিষয়টি ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে জানাইবেন। (গ) নির্বাহী প্রকৌশলী এই মর্মে খরচ পাইবার পর তিনি সুপারের নিকট সুনির্দিষ্টভাবে জানিয়া লইবেন যে, খালি বাড়িটি কিভাবে ব্যবহার করা হইবে। (ঘ) সুপারের নিকট হইতে বাড়ি খালি করিবার কোন রিপোর্ট না পাইলে যথাসময়ে বাড়ি খালি করিবার রিপোর্ট না…