(ক) যোগাযোগ ও পূর্ত বিভাগের অধীনে ভবনে সকল বার্ষিক ও ছোটখাট মেরামত কাজ উক্ত বিভাগের এজেন্ট কর্তৃক সম্পন্ন করিতে হইবে। (খ) ভবনের ভারপ্রাপ্ত অফিসার বাসস্থান ব্যতীত এইরূপ সকল ভবনের ছোটখাট মেরামতের জন্য দায়ী হইবেন (যেমন,জানালা-দরজা মেরামত,তাহাদের কলকজা,জানালা-দরজার ভাঙ্গা কাচ পরিবর্তন, চাল ও টাইলস মেরামত, সিলিং পাখা ও অন্যান্য সরবরাহের মেরামত এবং এমন সকল কাজ যাহা সুদক্ষ তত্ত্বাবধান ব্যতীত একজন সাধারণ মিস্ত্রি করিতে পারে।ভবনে অবস্থানরত অফিসারের দায়িত্ব হইতেছে মেরামত কাজ শেষ হইবার সঙ্গে সঙ্গে ইহা দেখা যায় যে,সকল জিনিস ভাল অবস্থায় আছে।তিনি তাহার সংস্থাপনের কোন ব্যক্তিকে ভবনের অবস্থা দেখাশোনার…