(ক) পুলিশ ভবনের স্থান নির্বাচনের জন্য একটি কমিটি সাধারণতঃ জেলা অফিসারকে সভাপতি এবং সিভিল সার্জন নির্বাহী প্রকৌশলী ও পুলিশ সুপারকে সদস্য করিয়া গঠিত হয়। নির্বাহী প্রকৌশলীর অনুরোধে জেলা অফিসার কমিটি গঠন করিবেন। দূরবর্তী থানার অফিসারগণ তাহাদের নিজ দায়িত্বে তাহাদের অধঃস্তনদিগকে কমিটিতে প্রতিনিধিত্ব করিবার জন্য নিয়োগ করতে পারেন। (খ) নির্বাহী প্রকৌশলী যোগাযোগ ও পূর্ত বিভাগ কোডের ১৪৬ অনুচ্ছেদ ও ৫ পরিশিষ্টে উল্লিখিত বিষয় সম্পর্কে কমিটিকে পরামর্শ দিবেন। তিনি নির্বাচিত স্থানের একটি পরিকল্পনা প্রণয়ন করিবেন। ইহাতে স্থানটি বন্যাপ্রবণ কিনা এবং স্থানটির সাধারণ উচ্চতার প্রসঙ্গ উল্লেখসহ বন্যার সর্বোচ্চ…