(ক) অনাবাসিক প্রকল্প (১) আবাসিক প্রকল্প ব্যতীত ছোটখাট পূর্ত প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক অনুমোদনের ক্ষমতা আইজি’র আছে এবং তার নিকট ন্যস্ত যোগাযোগ ও পূর্ত বিভাগের বাজেটের ক্ষুদ্র পূর্ত কাজের মজুরি হইতে ইহার খরচ মিটান হয়। ক্ষুদ্র ও বৃহৎ কাজের বিস্তারিত ব্যয়বরাদ্দের প্রতি চূড়ান্ত অথবা টেকনিক্যাল অনুমোদন দানের ক্ষমতা তাহার নাই। যখন কোন ডিআইজি অথবা সুপার নূতন ভবন নির্মাণ বা কোন ভবনে পরিবর্তন বা সংযোজন করাইতে চাহেন তাহা যদি অনধিক ১০ হাজার টাকা। ব্যয়সাপেক্ষের কাজ হয় তবে তিনি আইজি’র নিকট হইতে তহবিল পাওয়া যাইবে কিনা এই মর্মে নিশ্চিত হইয়া ২৩৮নং বিপি ফরমে নির্বাহী প্রকৌশলীর নিকট সরাসরি…