(ক) যখন সুপার যোগাযোগ ও পূর্ত বিভাগ মারফত একটি ভবন নির্মাণ করিতে অথবা একটি ভবনে সংযোজন বা পরিবর্তন করিতে চাহেন,তাহাতে ১০ হাজার টাকার বেশি খরচ পড়িতে পারে,সেইক্ষেত্রে তিনি ২৩০ নং বিপি ফরমে জেলা ম্যাজিস্ট্রেট ও ডিআইজি’র মাধ্যমে আইজি’র নিকট একটি রিপোর্ট দাখিল করিবেন। (খ) আইজি যদি প্রকল্পটির সূচনা অনুমোদন করেন তবে নির্বাহী প্রকৌশলীর নিকট প্রস্তাবটি বিশদভাবে উল্লেখ করিবার প্রয়োজনে সাধারণ রূপরেখাসহ একটি প্রাথমিক রিপোর্ট ও কাজের আনুমানিক ব্যয়বরাদ্দ তৈয়ারের নিমিত্তে একটি রিকুইজিশন পাঠাইবেন। (গ)নির্বাহী প্রকৌশলী খসড়া ব্যয় বরাদ্দ ও পরিকল্পনা প্রণয়ন করিবেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্তৃক যাচাই…