(ক) প্রত্যেক সুপার অফিসে ২৩৯ নং বিপি ফরমে জমি ও ভবনের একটি রেজিস্টার রাখিতে হইবে [দ্রষ্টব্যঃ ৩৭৫ নং প্রবিধান)। (খ) এই রেজিস্টার চারটি পাতার গ্রুপে বিভক্তএক একটি গ্রুপে থাকিবে প্রত্যেক থানা ও ফাড়ি,রিজার্ভ লাইনের ভবনসমূহ এক-একটি থানা হিসাবে গণ্য করতে হইবে। যদি সকল ভবন গ্রুপের দ্বিতীয় পাতায় তোলা না যায়,তাহা হইলে দুই বা ততোধিক পাতা ব্যবহার করিতে হইবে,কিন্তু গ্রুপের প্রথম পাতায় প্রত্যেক সেট ভবন পূরণ করিতে হইবে। যদি সদর দফতর অথবা মহকুমায় অন্যান্য বিচ্ছিন্ন ভবন থাকে,সেইগুলির একটি পৃথক গ্রুপে তুলিতে হইবে। বইয়ের আরম্ভতে একটি সূচিপত্র থাকা উচিত। (গ) যদি কখনও ভবনে কোন পরিবর্তন করা হয় তাহা…