(ক) ভবন নির্মাণের দরখাস্ত ২৩৮ নং বিপি ফরমে দাখিল করিতে হইবে। (খ) এইরূপ দরখাস্ত দাখিলের সময় সুপারকে নিম্নোক্ত নির্দেশাবলী মানিয়া চলিতে হইবেঃ (১) প্রকল্পের প্রয়োজনীয়তা আইটেম ওয়ারী দেখাইয়া এক ব্যাখ্যামূলক স্মারক দেওয়া উচিত। (২) সকল চাহিদা একই সময়ে প্রকাশ করিতে হইবে,খণ্ডভাবে নহে। (৩) যদি কাজটি যোগাযোগ ও পূর্ত বিভাগ সম্পন্ন করে,তাহা হইলে আদায় করিয়া জমি হুকুম দখলের প্রস্তাব দেওয়ার দরকার নাই,যেহেতু জায়গার মূল্য ভবনের ব্যয় বরাদ্দে ধরা হইয়াছে। কালেক্টরের নিকট হইতে জমি মূল্য জানিয়া লইতে হইবে। (৪) চৌকিদারি শেড নির্মাণ করিতে হইলে,ত্রৈমাসিক বেতনের দিন বাদ দিয়া যেকোন একদিনে প্যারেডে…