(ক) স্থায়ী উপকরণ দিয়া তৈয়ারি ভবনের ৩০ গজ ব্যাসার্ধের মধ্যে দাহ্য ছাদসহ কোন কাঠামো অথবা ২০ গজ ব্যাসার্ধের মধ্যে দাহ্য দেয়াল,করোগেটেড টিন অথবা অন্য জাতীয় পাকা ছাঁদ নির্মাণ করা যাইবে না। (খ) উপরোক্ত ৩০ ও ২০ গজের সীমা ন্যূনতম,এই কারণে নহে যে,এই সীমা সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত,বরং এই কারণে যে, সরকারী ভবন সংলগ্ন জমির কথা বিবেচনা করিয়া এই সীমা অধিকাংশ ক্ষেত্রে প্রয়োগযোগ্য। (গ) পরিস্থিতি অনুকূল হইলে দাহ্য ভবন,স্থায়ী ভবন আরও বিশেষভাবে আদালত ভবন,রেকর্ড ভবন অথবা অন্যান্য মূল্যবান ধরনের ভবন হইতে ৩০ অথবা ২০ গজেরও বেশি দূরত্বে নির্মাণ করা উচিত। 1248. (a) No structure with an inflammable roof should…