(ক) অতিরিক্ত পুলিশের জন্য সমস্ত খরচ পৃথক বিলে তুলিতে হইবে এবং আদায়যোগ্য খরচ ৬৭১ প্রবিধান ও ৩৫ পরিশিষ্ট অনুযায়ী তৈয়ার ব্যয়ের বিবরণীতে অন্তর্ভুক্ত করিতে হইবে। (খ) অতিরিক্ত পুলিশ খাতে আদায়কৃত সকল অর্থ ১৮৬১ সালের পুলিশ অ্যাক্টের ১৩ হইতে ১৫ ধারা অনুযায়ী ট্রেজারিতে জমা করিতে হইবে,অতিরিক্ত বাহিনী মঞ্জুর করিয়া প্রদত্ত আদেশের নং ও তারিখ ট্রেজারি চালানে উদ্ধৃত করিতে হইবে। উপরোক্ত অ্যাক্টের ১৩ ও ১৪ ধারা অনুযায়ী অতিরিক্ত পুলিশের জন্য প্রাপ্তিস্বীকার অথবা আদায়। ক্ষুদ্রতর (১) রেলওয়েতে সরবরাহকৃত পুলিশ,(২) মিউনিসিপ্যালিটি,ক্যান্টনমেন্ট ও টাউন ফান্ডে সরবরাহকৃত পুলিশ অথবা (৩) সরকারী বিভাগ, প্রাইভেট…