(ক) শিক্ষানবিস সাব-ইন্সপেক্টরের প্রথম নিযুক্তিকালে তাহার ইউনিফরম ও সরঞ্জাম কিনিবার জন্য উক্ত সাব-ইন্সপেক্টরের ট্রেনিং কলেজ হইতে সফলভাবে বাহির হইয়া আসিবার পর সুপারের নিচের পদের নহে এমন অফিসার তাহাকে অনূর্ধ্ব ১৫০ টাকা অগ্রিম মঞ্জুর করিতে পারেন এই শর্তে যে,তিনি কলেজ ত্যাগের দিন হইতে তিন মাসের মধ্যে ইহার জন্য দরখাস্ত করিবেন এবং ২৩৬ নং বিপি ফরমে দুইজন জামিনসহ একটি রেজিস্টার্ড বন্ড সম্পাদন করিবেন যাহারা (জামিনদ্বয়) নির্দিষ্ট সময়ের জন্য। অগ্রিমের টাকা ফেরত দিবার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকিবেন। এই সকল বন্ড স্ট্যাম্প ডিউটি অথবা রেজিস্ট্রেশন ফি প্রদান হইতে রেয়াত পাইবেন না এবং অগ্রিমের পুরা টাকা আদায়…