(ক) সুপার তাঁহার ক্ষমতাবলে সাব-ইন্সপেক্টর পদের উপরে নহে এমন পুলিশ অফিসারকে যিনি তাহার নিজের জেলা ব্যতীত অন্য জেলার দায়িত্বে নিয়োজিত ডেপুটেশনে (বদলি ব্যতীত অন্যভাবে) তাহাকে শর্তসাপেক্ষে এক মাসের প্রকৃত বেতনের সমান অংক অগ্রিম মঞ্জুর করিতে পারেন। (১) ডেপুটেশন ১৫ দিনের কম হইবে না বলিয়া আশা করা যায় ; (২) অগ্রিম লইবার পর পুরা মাসের বেতন বিল হইতে প্রথম বেতন লইবার সময় হইতে তিনটি সমান কিস্তিতে অগ্রিম আদায় করা হইবে ;এবং (৩) প্রথম অগ্রিম পুরাপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার এইরূপ অগ্রিম দেওয়া হইবে না। 1240. (a) Superintendents may sanction at their discretion advances up to a sum…