(ক) (১) সুপারিন্টেন্ডেন্ট তাহার জেলার সকল গেজেটেড পুলিশ অফিসারগণেরসহিত ত্রৈমাসিক সম্মেলনে মিলিত হইবেন। জেলা সদর দফতরে অথবা তাহার নির্দেশিত অন্য কোন স্থানে উক্ত ত্রৈমাসিক সম্মেলন অনুষ্ঠিত হইবে। টীকাঃ প্রয়োজন অনুভূত হইলে সুপারিন্টেন্ডেন্ট অনুরূপ ত্রৈমাসিক সম্মেলনে যোগদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকেও আমন্ত্রণ জানাইতে পারেন। (২) অনুরূপ সম্মেলনের তারিখ সুপারিন্টেন্ডেন্ট নির্ধারণ করবেন। (৩) অনুরূপ সম্মেলনে জেলায় অপরাধের বিরুদ্ধে অনুসরণীয় ব্যবস্থাদি এবং ইন্সপেক্টরগণের অধীনে কর্মরত অফিসারগণের করণীয় কার্য সম্পর্কে অবশ্যই আলোচনা করিতে হইবে । কোন আলোচ্যসূচী বিতরণ করা হইবে না, তবে সুপারিন্টেন্ডেন্ট…