(ক) অফিস প্রধানগণ বদলির আদেশপ্রাপ্ত যেকোন অধঃস্তন অফিসারকে বেতনের অগ্রিম মঞ্জুর করিতে পারেন। টীকা: সুপারের অনুপস্থিতির এডিশনাল সুপার অথবা ডেপুটি সুপার এইরূপ অগ্রিম মঞ্জুর করিতে পারেন। (খ) কোন ডিআইজি অথবা সুপারের বদলির কারণে নিজের জন্য অগ্রিম প্রয়োজন হইলে তিনি সিভিল একাউন্ট্যান্ট কোডের ১৫৯(ক) অনুচ্ছেদ মোতাবেক তাহা তুলিবার অধিকারী। (গ) পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ কোন শিক্ষানবিস এ্যাসিস্ট্যান্ট সুপার,ডেপুটি সুপার এবং ইন্সপেক্টরকে তাহাদের কলেজ কোর্স শেষ হইবার পর কোথাও নিয়োগপ্রাপ্ত হইলে তাহার ক্ষমতাবলে তাহাদিগকে প্রবিধান অনুযায়ী তাহাদের প্রাপ্য ভ্ৰমণ ভাতার বেশি নহে এমন পরিমাণ অগ্রিম মঞ্জুর…