(ক) নিম্নলিখিত অর্জিত মাসের ভ্ৰমণ ভাতার বিল করিতে হইবেঃ ১।প্রতিটি থানা,কোর্ট অফিস,রিজার্ভ অফিস ও গোয়েন্দা বিভাগের স্টাফের ভ্রমণ ভাতা বিল (২৪৪৭ নং বিপি ফরম) ১-১০,১৪ ও ২২ নং কলামে সংশ্লিষ্ট সিনিয়র এ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পূরণ করিবেন। ফাঁড়ির খরচ থানা বিলে অন্তর্ভুক্ত হইবে। মহকুমার সাব-ট্রেজারি রক্ষী ও জরুরী বাহিনীর খরচ রিজার্ভ অফিস বিলে অন্তর্ভুক্ত হইবে। জেলা আইবি’র বিল তৈয়ার করিবেন উক্ত বিভাগের ক্লার্ক অথবা কোন অফিসার। প্রত্যেক বিলে ২৩৪ নং বিপি ফরমে একট একুইটেন্স রোল তৈয়ার করিয়া সংযুক্ত করিতে হইবে। ইহাতে পরিমাপের কলামে খালি রাখতে হইবে এবং তাহা সদর দফতরে একাউন্টেন্ট পূরণ করিবেন।…