(ক) সরকার মালিকানাধীন হাতি যখন কোন অফিসার মাল বহনের জন্য ব্যবহার করেন,যেইজন্য তাহাকে একটি গরুর গাড়ির ভাড়া দিতে হইত,উক্ত হাতি ব্যবহারের জন্য তাহাকে দৈনিক ২ টাকা দিতে হইবে,কিন্তু আংশিক ব্যক্তিগত মাল এবং আংশিক সরকারী মাল বহনের জন্য ব্যবহার করা হইলে সেইক্ষেত্রে তাহাকে প্রতিদিনে ১ টাকা দিতে হইবে। যখন কোন অফিসার এমন অঞ্চলে পরিদর্শনে যান যেইখানে হাতি ব্যতীত ভ্ৰমণ অসম্ভব সেইক্ষেত্রে হাতির জন্য কোন খরচ দিতে হইবে না। (খ) যখন হাতি ভাড়া ভ্রমণ ভাতা বিল হইতে কাটিয়া লওয়া হয়,তখন ভ্রমণ ভাতার মোট খরচ হিসাবে দেখাইতে হইবে এবং হাতি ভাড়ার কর্তন পুলিশ বিভাগের রসিদ হিসাবে গণ্য হইবে যদি হাতি উক্ত বিভাগের অধীন…