(ক) রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রত্যক বৎসর রেঞ্জের অন্তর্গত কোন একটি উপযুক্ত স্থানে একটি রেঞ্জ সম্মেলনের ব্যবস্থা করিবেন। রেঞ্জের অন্তর্গত সকল সুপারিন্টেন্ডেন্টগণ উক্ত সম্মেলনে যোগদান করিবেন । ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রয়োজন মনে করিলে রেঞ্জের পার্শ্ববতী জেলাসমূহের সুপারিন্টেন্ডেন্ট গণের এবং রেঞ্জের অন্তর্বতীর্ণ রেলওয়ে পুলিশ জেলার সুপারিন্টেন্ডেন্টগণকেও উক্ত রেঞ্জ-সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাইবেন। প্রত্যেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তাঁহার এলাকার সন্নিহিত রেঞ্জসমূহের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলগণের সহিত আলোচনাক্রমে তাঁহার রেঞ্জ-সম্মেলনের তারিখ…