(ক) ফান্ডামেন্টাল রুলস-এর এসআর ১১১ হইতে ১১৩,১১৬,১১৭ এবং ১১৯ হইতে ১২৩ বদলির সফর ভাতা নিয়ন্ত্রণ করে। (খ) এ্যাসিস্ট্যান্ট সুপার পদের নিচে সকল পুলিশ অফিসার (কনস্টেবল ব্যতীত) জেলার মধ্যে বদলির জন্য এসআর ১১৩ মোতাবেক পূর্ণ সুবিধা পাইবার যোগ্য। (গভর্ণমেন্ট অর্ডার নং ২৬৮৫ পি ১,তারিখ ১২ জুলাই,১৯৩৮)। (গ) একজন কনস্টেবল এক জেলা হইতে আরেক জেলায় বদলী হইলে এসআর ১১৯ এবং এমআর ১১৭ অনুযায়ী ভ্রমণ ভাতা পাইবার অধিকারী। (ঘ) সাব-ট্রেজারি গার্ড ডিউটিতে কনস্টেবল অথবা হেড কনস্টেবলকে পাঠাননা হইলে তাহা অস্থায়ী বদলি বলিয়া গণ্য বিধায় কোন হল্টিং ভাতা অনুমোদন যোগ্য নহে। টীকাঃ (১) ডিএসপি’র উপরের পদের অফিসারগণ অন্যান্য…