(ক) ইন্সপেক্টর পদের নিচের সকল অফিসার ফান্ডামেন্টাল ও সাবসিডিয়ারি বিধির আওতায় (খ) দফায় নির্দেশিত শর্ত মোতাবেক এসকর্ট ডিউটিতে থাকাকালে তাহাদের প্রকৃত খরচ লইবার অধিকারী (রেল অথবা স্টীমারে ভ্রমণ ব্যতীত) যখন সফর এলাকার বাহিরে সড়কপথে ২০ মাইল অতিক্রম করে তাহারা তাহাদের দৈনিক ভাতা ও প্রকৃত ব্যাগেজ খরচের পরিবর্তে মাইল হারে ভাতা লইতে পারেন কিন্তু সেইক্ষেত্রে আর প্রকৃত ব্যাগেজ খরচ ধরা যাইবে না। (দেখুন এসআর ৫৬, ৬৩, ৬৯ ও ৮১)। (খ) উপরে বর্ণিত প্রকৃত খরচের মধ্যে ফেরি ভাড়া (যদি পেমেন্ট হইতে বাদ না দেওয়া হয়),নৌকা ভাড়া এবং বাসনপত্রসহ প্রয়োজনীয় মালপত্র অথবা নৌপথে পরিবহনের খরচ (দেখুন আইটেম ৮,পরিশিষ্ট…