ইন্সপেক্টরের নিচের পদের অফিসারগণ নিজ নিজ এলাকায় ঢুর উপলক্ষে (রেল অথবা স্টীমার ব্যতীত অন্য কোনভাবে সফর) সফর ভাতার অধিকারী নহেন নিম্নোক্ত ক্ষেত্র বাদে। (দ্রষ্টব্য ও এসআর ৬৯-৮৩ এবং ফান্ডামেন্টাল ও সাব-সিডিয়ারি রুলের পরিশিষ্ট ১০)। এসআর ৮৭-এর শর্তাদি রেলওয়ে পুলিশ অফিসারগণের বেলায় প্রযোজ্য। (১) সাব-ইন্সপেক্টর এবং ইহার নিচের পদের অফিসারগণ তাহাদের সদর দফতর হইতে ১৫ মাইলের বেশি সড়কপথে সফর করিলে সাধারণ হারে দৈনিক ভাতা তুলিতে পারেন,তবে থানার সঙ্গে সংযুক্ত অফিসারের ক্ষেত্রে এই সফর থানা সীমার বাহিরে কোন স্থানে হইতে হইবে তাহা গুরুত্ব অনুসারে নির্দিষ্ট হইবে। ইন্সপেক্টরগণের নির্দিষ্ট যাতায়াত ভাতা ও…