(ক) পুলিশ অফিসারগণের ও সংস্থাপনের ভ্রমণ ভাতা বিল-সংক্রান্ত কন্ট্রোলিং অফিসার হইতেছেন তাহারাই,সরকার যাহাদিগকে এইরূপ দায়িত্বপ্রাপ্ত বলিয়া ঘোষণা দিয়াছেন (দ্রষ্টব্য ও এসআর ১৮ এবং ফান্ডামেন্টাল পরিশিষ্ট ১৭। এমআর, ১৮৭ এই বিলে স্বাক্ষর অথবা প্রতিস্বাক্ষরের কন্ট্রোলিং অফিসারের কর্তব্য বর্ণনা করিয়াছেন)। (খ) ফান্ডামেন্টাল রুলস (সাবসিডিয়ারি ট্রাভেলিং এলাউন্স রুলস)-এর এসআর ২৪-এর সংজ্ঞা অনুযায়ী গ্রন্থগুলি হইতেছে নিম্নরূপ যাহার আওতায় পুলিশ। অফিসারগণের বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস করা হইয়াছে ঃ (১) পুলিশ অফিসার যাহাদের মূল বেতন মাসিক ৭৫০ টাকা-১ম গ্রেড। (২) সকল কর্মচারী যাহাদের মূল বেতন ১৫০ টাকার কম…