ইন্সপেক্টরগণ দেওয়ানী আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যে খোরাকি ভাতা পাইয়াছিলেন তাহা ট্রেজারিতে ফেরত দিবেন এবং বিষয়টি সুপারকে জানাইবেন। তাহারা কোন খোরাকি ভাতা না লইয়া দেওয়ানী আদালতে যান। তাহা হইলে প্রিসাইডিং অফিসারের নিকট হইতে এই মর্মে সার্টিফিকেট লইয়া অবশ্যই সুপারের নিকট দাখিল করিবেন । প্রাপ্য পরিশোধে ব্যর্থতা মারাত্মক অপরাধ বলিয়া গণ্য হইবে। কোন অফিসারের উপর জারি করিবার উদ্দেশ্যে সুপার অফিসে দেওয়ানী আদালত সমন পাইলে ভার্নাকুলার পেপারের রিসিট রেজিস্টারের এন্ট্রির পার্শ্বে একটি চিহ্ন দিতে হইবে এবং উপরোক্ত অফিসারের নিকট হইতে খবর না পাওয়া পর্যন্ত পেপারটি পেন্ডিং বলিয়া গণ্য করা উচিত।…