(ক) গেজেটেড অফিসার ও ইন্সপেক্টর পদে অফিসারদের বিগত বেতন সার্টিফিকেট দিবেন ট্রেজারি অফিসার অথবা একাউন্টেন্ট জেনারেল। যখনই একজন ইন্সপেক্টর এক স্থান হইতে অন্য স্থানে বদলি হউন তখন সুপার অথবা ডিআইজি, সিআইডি ও ইনটেলিজেন্স ব্রাঞ্চ সঙ্গে সঙ্গে তাহা একাউন্টেন্ট জেনারেলকে জানাবেন। একজন নন-গেজেটেড অফিসার অথবা ইন্সপেক্টর ও সার্জেন্টের নিচে পদের অফিসার এবং ক্লার্ক এক জেলা হইতে আরেক জেলায় অফিস প্রধান ২৫০৮ নং বেঙ্গল ফরমে তাহাদের বিগত বেতন সার্টিফিকেট ইস্যু করিবেন। এই সার্টিফিকেট বদলির পরের প্রথম বেতন বিল সংযুক্ত হইবে। (খ) ভগ্নাংশ মেয়াদের জন্য বেতন তোলা যাইবে না। কেবলমাত্র নির্দিষ্ট মাস হইলে বেতন পরিশোধ…