ছুটি ব্যতীত অনুপস্থিতি কিংবা অতিরিক্ত (ওভারস্টে) ছুটি কাটাইবার জন্যে অফিসারগণের উক্ত সময়ের বেতন মোটেও তোলা যাইবে না। তাহাদের নাম পে-বিল এবং বেতন ভাতা রেজিস্টারে স্থগিত দেখাইতে হইবে কিন্তু উক্ত সময়ের প্রাপ্য পরিমাণ উল্লেখ করিবার প্রয়োজন নাই। কারণ পরবর্তীকালে মঞ্জুরী প্রাপ্ত ছুটির ধরনের ভিত্তিতে তাহা গণনা করা হইবে। ছুটি সম্পর্কে চূড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত পে-বিল ও রেজিস্টারে তাহাদের নামের পাশে “অতিরিক্ত ছুটি”(ওভারস্টেয়িং লিভ) এইরূপ মন্তব্য লিখিতে হইবে। 1208. The pay of officers for periods of absence without leave or overstayal of leave shall not be drawn at all. Their names shall be…