একজন সাসপেন্ডেন্ড অফিসার মৌলবিধি ৫৩(গ) অনুযায়ী খোরাকি ভাতা পাইবার অধিকারী মঞ্জুরীর পরিমাণ ৪৩(খ) মৌলবিধি দ্বারা নিয়ন্ত্রিত,(দ্রষ্টব্যঃ সার্ভিস রুলের প্রথম খণ্ডে ৭১ বিধি)। অতএব কর্তৃপক্ষ যদি সাসপেন্ডেন্ড অফিসারকে খোরাকি ভাতা মঞ্জুর করেন তাহা তোলা ও বিলি করা যাইতে পারে কিন্তু তাৎক্ষণিক পরিশোধের প্রয়োজন না হইলে তাহা স্থগিত দেখাইতে হইবে এবং পরে তোলা যাইবে। যখন ৫৪ মৌলবিধি অনুযায়ী উক্ত অফিসারকে পুনর্বহাল করা হয় অথবা একই কর্তৃপক্ষ অথবা আপীল কর্তৃপক্ষ তাহাকে সাসপেন্ডকালে বর্ধিত হারে ভাতা মঞ্জুর করেন তাহা হইলে স্থগিত দেখানো অর্থ সংশোধন করা উচিত এবং একই মঞ্জুরী বলে তাহা তোলা যাইবে। এইক্ষেত্রে…