যেই সকল কর্মচারী কর্মচ্যুত,বরখাস্ত অথবা যাহারা অবসর গ্রহণ করেন অথবা পদত্যাগ করেন তাহাদের জন্য সাধারণ পে-বিল ফরমে আলাদা বেতন বিল প্রস্তুত করিতে হইবে। তাহাদের চাকুরি অবসানের সঙ্গে সঙ্গে তাহা পরিশোধ করিতে হইবে। বিলের নং ও তারিখ মাস্টার রোলে তুলিতে হইবে। যাহা বিল স্বাক্ষরের সময় সুপারের নিকট পেশ করিতে হইবে। এজি’র অবগতির জন্য প্রত্যেক পৃথক বিলের সঙ্গে অতিরিক্ত বিলের কারণ ব্যাখ্যা করিয়া একটি নোট দিতে হইবে। টীকাঃ (১) কর্মচ্যুত অফিসারকে উক্ত মাসে স্থায়ী অগ্রিম হইতে পাওনা পরিশোধ এবং পরবর্তী মাসে পে-বিল ক্যাশ করিবার সময় তাহা আদায় করিয়া লইবার পন্থা নিষিদ্ধ কেবল বিশেষ জরুরী ক্ষেত্র ব্যতীত। (২) মৃত…